বৃষ্টির ক্যানভাসে আঁকা
তোমার আমার নিশ্চুপ প্রতিচ্ছবি,
তাতে আবেগের ফ্রেম বাঁধানো।
কিন্তু দেয়ালে আটকাতে গেলে
কোথায় যেন একটা ছোট্ট "কিন্তু",
জানো তো?
তোমার আমার নিশ্চুপ প্রতিচ্ছবি,
তাতে আবেগের ফ্রেম বাঁধানো।
কিন্তু দেয়ালে আটকাতে গেলে
কোথায় যেন একটা ছোট্ট "কিন্তু",
জানো তো?
আরেকটা সকাল দেখতে পাবার এই তীব্র ইচ্ছে
আর গভীর রাতের হাইওয়েতে তুমুল গতিতে ছুটে চলা গাড়ি -
এ দুয়ের মাঝে এক অদ্ভুত মিল আছে,
অনেকটা হাওয়াই মিঠাইয়ের মত।
ধরার আগেই ফুঁস...
জানো তো?
আর গভীর রাতের হাইওয়েতে তুমুল গতিতে ছুটে চলা গাড়ি -
এ দুয়ের মাঝে এক অদ্ভুত মিল আছে,
অনেকটা হাওয়াই মিঠাইয়ের মত।
ধরার আগেই ফুঁস...
জানো তো?
অন্ধকারে দানব হয়ে ওঠা সমুদ্র কিংবা
স্বচ্ছ আকাশের ঘোলাটে ছায়াপথ,
বিদ্রোহী প্রবালের ওপর একাকী বসে
এসব উপভোগের সময় প্রায় শেষ হয়ে আসছে।
জানো তো?
স্বচ্ছ আকাশের ঘোলাটে ছায়াপথ,
বিদ্রোহী প্রবালের ওপর একাকী বসে
এসব উপভোগের সময় প্রায় শেষ হয়ে আসছে।
জানো তো?